এসো এসো, বসন্ত (এস’ এস’ বসন্ত)
Eso eso basanta 1
প্রকৃতি
এস’ এস’ বসন্ত, ধরাতলে।
আন’ মুহু মুহু নব তান, আন’ নব প্রাণ নব গান।
আন’
গন্ধমদভরে অলস সমীরণ।
আন’
বিশ্বের অন্তরে অন্তরে নিবিড় চেতনা।
আন’
নব উল্লাসহিল্লোল।
আন’ আন’ আনন্দছন্দের হিন্দোলা ধরাতলে।
ভাঙ’ ভাঙ’ বন্ধনশৃঙ্খল।
আন’ আন’ উদ্দীপ্ত প্রাণের বেদনা ধরাতলে।
এস’ থরথরকম্পিত মর্মরমুখরিত নবপল্লবপুলকিত
ফুল- আকূল মালতীবল্লিবিতানে– সুখছায়ে, মধুবায়ে।
এস’ বিকশিত উন্মুখ, এস’ চির-উৎসুক
নন্দনপথচিরযাত্রী।
এস’ স্পন্দিত নন্দিত চিত্তনিলয়ে গানে গানে, প্রাণে
প্রাণে।
এস’ অরুণচরণ কমলবরন তরুণ উষার কোলে।
এস’ জ্যোৎস্নাবিবশ নিশীথে, কলকল্লোল তটিনী-তীরে,
সুখ- সুপ্ত সরসী-নীরে। এস’ এস’।
এস’ তড়িৎ-শিখা-সম ঝঞ্ঝাচরণে সিন্ধুতরঙ্গদোলে।
এস’ জাগর মুখর প্রভাতে।
এস’ নগরে প্রান্তরে বনে।
এস’ কর্মে বচনে মনে। এস’ এস’।
এস’ মঞ্জীরগুঞ্জর চরণে।
এস’ গীতমুখর কলকণ্ঠে।
এস’ মঞ্জুল মল্লিকামাল্যে।
এস’ কোমল কিশলয়বসনে।
এস’ সুন্দর, যৌবনবেগে।
এস’ দৃপ্ত বীর, নবতেজে।
ওহে দুর্মদ, কর জয়যাত্রা,
চল’ জরাপরাভব সমরে
পবনে
কেশররেণু ছড়ায়ে,
চঞ্চল
কুন্তল উড়ায়ে॥ প্রতিবর্ণীকরণ
Eso eso basonto, dharatale. Aano muhu muhu nabo taan, aano nabo pran nabo gaan. Aano gandhomadobhore aloso samiran. Aano bisser antore antore nibiro chetona. Aano nabo ullashillol. Aano aano aanandochander hindola dharatale. Bhango bhango bandhonsrinkhal. Aano aano uddipto praner bedona dharatale. Eso tharotharokampito marmaromukhorito nabopallobopulokito Phul aakul maalotiballibitane sukhochaye, madhubaye. Eso bikosito unmukh, eso chiro utsuk nandonpathochirojatri. Eso spandito nandito chittonilaye gaane gaane, praane praane. Eso arunocharon kamolobaran tarun usar kole. Eso jotsnabibaso nisithe, kalokallole tatini tire, Sukho supto sarosi nire. Eso eso. Eso joubanokaator hridoye, Eso milonsthulalas nayane Eso madhur sharammajhare Dao bahute bahu baandhi Nabin kusumopaashe rochi dao nabin milonbaadhon.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 189(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- ত্রিতাল
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1888(১২৯৫)
ইংরেজি
COME, SPRING, reckless lover of the earth, make the forest's heart pant for utterance! Come in gusts of disquiet where flowers break open and jostle the new leaves! Burst, like a rebellion of light, through the night's vigil, through the lake's dark dumbness, through the dungeon under the dust, proclaiming freedom to the shackled seeds! Like the laughter of lightning, like the shout of a storm, break into the midst of the noisy town; free stifled word and unconscious effort, reinforce our flagging fight, and conquer death!
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস