ওকে বল্, সখী, বল্ (ওকে বলো সখী)
Oke bol sokhi bol
প্রেম
ওকে বল্, সখী, বল্– কেন মিছে করে ছল, মিছে হাসি কেন সখী, মিছে আঁখিজল॥ জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা– কে জানে কোথায় সুধা কোথা হলাহল॥ কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল– মুখের বচন শুনে মিছে কী হইবে ফল। প্রেম নিয়ে শুধু খেলা– প্রাণ নিয়ে হেলাফেলা– ফিরে যাই এই বেলা, চল্ সখী, চল্॥
প্রতিবর্ণীকরণ
Oke bal sokhi bal - keno michhe kare chhal, Michhe haasi keno sokhi, michhe aankhijal. Jaani ne premero dhaara, bhaye taai hoi saara, Ke jaane kothay sudha kotha halaahal. Knaadite jaane na era, knaadaite jaane kal - Mukher bachon shune michhe ki hoibe phal. Prem niye shudhu khela - praan niye helaphela - Phire jaai ei bela, chal sokhi chal.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 380(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- বেহগ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- রচনাকাল
- 1888(১২৯৫)
এখনও কোনো অনুবাদ নেই।