Songs / Natyageeti

ভাঙা দেউলের দেবতা

Bhanga deuler debota

Natyageeti
ভাঙা দেউলের দেবতা,

তব বন্দনা রচিতে, ছিন্না বীণার তন্ত্রী বিরতা।

সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা।

তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা॥

তব জনহীন ভবনে

থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে।

যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,

সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে॥

পূজাহীন তব পূজারি

কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি।

গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি

ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি।

ভাঙা দেউলের দেবতা,

কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা।

কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা—

শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা॥

Transliteration

Bhaanga deuler debota,
Tabo bandana rochite, chinnaa binar tontri birota.
Sondhyagagone ghoshe na shankho tomar aaratibarota.
Tabo mondir sthirgombhir, bhaanga deuler debota.
Tabo janoheen bhabone
Theke theke aashe byakul gandho nabobasontopabone.
Je phoole rache ni pujar arghyo, raakhe ni o raanga charone,
Se phool photar aashe samachar janoheen bhaanga bhabone.
Pujahin tabo pujari
Kotha sara din phire udasin kar prosader bhikhari.
Godhulibelay boner chhaayay chiro-upobas-bhukhari
Bhaanga mondire aase phire phire pujaheen tabo pujari.
Bhaanga deuler debota,
Kato utsab hoilo nirob, kato pujanisha bigota.
Kato bijayay nobin protima kato jaay kato kabo ta -
Shudhu chirodin theke sebahin bhaanga deuler debota.