Songs / Chandalika

যায় যদি যাক সাগরতীরে—

Jay jodi jak sagortire

Chandalika From Chandalika · Scene 2
যায় যদি যাক সাগরতীরে—
আবার আসুক, আসুক ফিরে ।
রেখে দেব আসন পেতে
হৃদয়েতে ।
পথের ধুলো ভিজিয়ে দেব
অশ্রুনীরে ।
যায় যদি যাক শৈলশিরে—
আসুক ফিরে, আসুক ফিরে ।
লুকিয়ে রব গিরিগুহায়,
ডাকব উহায়—
আমার স্বপন ওর জাগরণ
রইবে ঘিরে ॥

Transliteration

Jaay jodi jaak saagorotire -
Aabar aasuk, aasuk phire.
Rekhe debo aason pete
Hridayete.
Pather dhulo bhijiye debo
Oshrunire.
Jaay jodi jaak shoiloshire -
Aasuk phire, aasuk phire.
Lukiye rabo giriguhay,
Daakbo uhaay -
Aamar swapon or jaagoran
Roibe phire.