কে জানিত তুমি ডাকিবে আমারে (কে জানিত তুমি ডাকিবে)
Puja
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
সংসার মোরে
মহামোহঘোরে ছিল সদা ঘিরে সঘন॥
আপনার হাতে
দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
কে জানিত
হবে আমার এমন শুভদিন শুভলগন॥
জানি না
কখন করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
দেখিতে
দেখিতে কিরণে পুরিল আমার হৃদয়গগন॥
তোমার
অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে,
হৃদয়ে
বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন॥
সুবাতাস
তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা–
আমার
জীবনতরণী হইবে তোমার চরণে মগন॥ Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Puja · 497(পূজা)
No translations yet.