Songs / Natyageeti

মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন

Madhur milon

Natyageeti
মধুর মিলন।

           হাসিতে
মিলেছে হাসি, নয়নে নয়ন॥

মরমর মৃদু বাণী মরমর মরমে,

কপোলে মিলায় হাসি সুমধুর শরমে— নয়নে স্বপন॥

তারাগুলি চেয়ে আছে,   কুসুম গাছে গাছে—

বাতাস চুপিচুপি   ফিরিছে কাছে কাছে।

           মালাগুলি
গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে

সখীরা নেহারিছে দোঁহার আনন—

হেসে আকুল হল বকুলকানন,   আ মরি মরি॥

Transliteration

Modhuro milan.
Haasite milechhe haasi, nayone nayon.
Maromaro mridu baani maromaro marome,
Kapole milaay haasi sumodhuro sharome -   nayone swapon.
Taaraguli cheye aachhe, kusum gaachhe gaachhe -
Baatas chupichupi   phirichhe kaachhe kaachhe.
Maalaguli gnethe niye, aarale lukaiye
Sokhira neharichhe dnohar aanon -
Hese aakul holo bakulokaanon,  aa mori mori.