Songs / Prem

ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি

Ogo tomar chokkhu diye

Prem
ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি

আমার     সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি
॥

তোমায় প্রণাম, তোমায় প্রণাম,

তোমায় প্রণাম শতবার॥

আমি   তরুণ অরুণলেখা,

আমি   বিমল জ্যোতির রেখা,

আমি   নবীন শ্যামল মেঘে

প্রথম প্রসাদবৃষ্টি।

তোমায় প্রণাম, তোমায় প্রণাম,

তোমায় প্রণাম শতবার॥

Transliteration

Ogo, tomar chakkhu diye mele sotyo dristi
Aamar   sotyorup prothom korechho shrishti.
Tomay pronam, tomay pronam,
Tomay pronam shatobaar.
Aami   toruno orunolekha,
Aami   bimalo jyotir rekha,
Aami   nobino shyamolo meghe
Prothom prosadobrishti.
Tomay pronam, tomay pronam,
Tomay pronam shatobaar.