Songs / Puja

রজনীর শেষ তারা

Rajanir shes tara

Puja
৫৮৮

রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে

       বাণী তব
রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে॥

সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী

     শেষক্ষণে দেন যেন
তিনি    নবজীবনের মুখ চুমে॥

এই নিশীথের স্বপ্নরাজি

নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।

       বিরহিণী যে
ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে

     বধূবেশে সেই যেন সাজে
নবদিনে চন্দনে কুঙ্কুমে॥

Transliteration

Rajonir shesh taara, gopane aandhare aadho-ghume
Bani tabo rekhe dao probhater prothom kusume.
Sei mato jini ei jiboner anondorupini
Sheshkhane den jeno tini nabo jiboner mukh chume.
Ei nishither swapnoraaji
Nabojaagorankhane nabo gaane utthe jeno baaji.
Birohini je chhilo re mor hridoyer marmot-maajhe
Badhu bese sei jeno saaje    nabodine chandone kunkume.