Songs / Chandalika

সেই ভালো মা, সেই ভালো

Sei bhalo ma sei bhalo

Chandalika From Chandalika · Scene 3
সেই ভালো মা, সেই ভালো ।
থাক্ তোর মন্ত্র, থাক্ তোর—
আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই ।
না না না, পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র—
পথ তো আর নেই বাকি !
আসবে সে, আসবে সে, আসবে,
আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে ।
নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ,
বুকের জ্বালা দিয়ে আমি
জ্বালিয়ে দিব দীপখানি—
সে আসবে ।

Transliteration

Sei bhaalo ma, sei bhaalo.
Thaak tor montro, thaak tor –
Aar kaaj naai, kaaj naai, kaaj naai.
Na na na, por montro tui, por tor montro –
Path to aar nei baaki !
Aasbe se, aasbe se, aasbe,
Aamar jibonmrityu-simanay aasbe.
Nibiro raatre ese pouchhobe paantho,
Buker jwaala diye aami
Jwaaliye debo deepkhani –
Se aasbe.