Songs / Puja

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী

Tomari ichcha houk purno

Puja
তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী।

       তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা–

       দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি॥

       তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি।

       ওই   মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি॥

       আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ,

       আমি   আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী॥

       মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে,

       অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী॥

Transliteration

Tomari ichchha hauk purna karunamay  swami.
Tomari prem smarone raakhi, charone rakhi asha-
Daao dukkha, daao taap, sakoli sohibo aami.
Tabo prem-aankhi satato jaage, jeneo na jaani.
Anondomoy tomar bishwa shobhasukhopurno,
Aami aapon doshe dukkho paai baasona-anugami.
Mohabandha chinna karo kothin aaghate,
Oshrusalildhouta hriday thaako dibasojami.