Songs / Puja

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন

Tomari modhur rupe

Puja
৫২৭

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন–

মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন॥

       তরুণ অরুণ
নবীনভাতি,   পূর্ণিমাপ্রসন্ন রাতি,

রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন॥

তোমা-পানে চাহি সকলে সুন্দর,

রূপ হেরি আকুল অন্তর।

       তোমারে
ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।

       উঠে সঙ্গীত
তোমার পানে,  গগন পূর্ণ প্রেমগানে,

তোমার চরণ করেছে বরণ নিখিলজন॥

Transliteration

Tomari madhur rupe bhorecho bhuban-
Mugdho nayon mamo, pulokito mohito mon.
Tarun arun nabinbhati, purnimaprasanno raati,
Ruprashi-bikoshito-tonu kusumbon.
Toma-paane chaahi sakole sundar,
Rup heri aakul antar.
Tomare gheriya phire nirantar tomar prem chaahi.
Uthe sangit tomar paane, gagon purno premogaane-
Tomar charon koreche baron nikhilojan.