আহা, জাগি পোহালো বিভাবরী
Aha jagi pohalo bibhabori
প্রেম
আহা, জাগি পোহালো বিভাবরী। অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী॥ ম্লান প্রদীপ ঊষানিলচঞ্চল, পাণ্ডুর শশধর গত-অস্তাচল, মুছ আঁখিজল, চল’ সখি চল’ অঙ্গে নীলঞ্চল সম্বরি॥ শরতপ্রভাত নিরাময় নির্মল, শান্ত সমীরে কোমল পরিমল, নির্জন বনতল শিশিরসুশীতল, পুলকাকুল তরুবল্লরী। বিরহশয়নে ফেলি মলিন মালিকা এস নবভুবনে এস গো বালিকা, গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা অলকে নবীন ফুলমঞ্জরী॥
প্রতিবর্ণীকরণ
Aaha, jaagi pohaalo bibhaabori. Oti klaanto nayon tabo sundori. Mlaan prodip ushaanilochanchalo, paandur shashodharo gato-astaachalo, Muchho aankhijal, chal sokhi chal, ange nilanchal sambari. Sharatoprobhato niramoy nirmalo, shaanto saamire komalo parimalo, Nirjano bonotalo sisirosushitalo, pulakaakulo toruballori. Birahoshayoney pheli molin maalika eso nabobhubane eso go baalika, Gnaathi laho aanchale nabo shephalika aloke nobino phulomanjari.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 139(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- ভৈরব
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- শেফলি
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 50 (Shephali)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / জ্যোতিরিন্দ্রনথ তগোরে
- রচনাকাল
- 1 October 1895(১৫ আশ্বিন ১৩০২)
ইংরেজি
You have watched all night alone, your eyes are tired, sweet one! The light of the lamp has paled, it flickers in the breeze of the dawn. Wipe away your tears, my friend, and draw up the veil over your breast. The autumn morning is still, the smell of the woods is in the Air, the grassy path is caressingly tender. Let the wreath of the forlorn night lie crumpled upon the bed. Come out in the world of the morning, gather fresh flowers in Your skirt and put on new blossoms in your hair.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।