গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / পূজা
আজি যত তারা তব আকাশে
Aji jato tara tabo akashe
পূজা
আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
তব নিকুঞ্জের মঞ্জরী যত আমারি অঙ্গে বিকাশে॥
দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ,
আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উছাসে।
আজি কোনোখানে কারেও না জানি,
শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে বাঁশরির সুরে বিলাসে॥
প্রতিবর্ণীকরণ
Aaji jato taara tabo aakashe
Sabe mor praano bhori prokashe.
Nikhilo tomaro esechhe chhutiya, mor maajhe aaji porechhe tutiya hey,
Tabo nikunger manjori jato aamari ange bikashe.
Dike digonte jato aanondo lobhiyachhe ek gobhiro gandho,
Aamar chitte mili ekotre tomaro mondire uchhaase.
Aaji konokhane kaareo na jaani,
Shunite na paai aaji karo baani hey,
Nikhilo nishwas aaji e bokkhe bnaashorir sure bilase.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন গাওয়ার স্বরলিপি: পুনরাবৃত্ত পঙ্ক্তিগুলি গাওয়ার মতো করে লেখা হয়েছে, তাই এটি মুদ্রিত মূল স্বরলিপি নয়।
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →