আকাশ আমায় ভরল আলোয়
Akash amay bhorlo aloy
প্রকৃতি
আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়, নাচের
আবীর হাওয়ায় হানে॥
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের
শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস–
আমার মনের
রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে॥
দখিন-হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু
হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস–
তোমার
গন্ধ আমার কন্ঠে আমার হৃদয় টেনে আনে॥ প্রতিবর্ণীকরণ
Aakash aamay bhorlo aaloy, Aakash aami bhorbo gaane. Surer aabir haanbo haaway, Naacher aabir haaway haane. Ore palash, ore palash, Raanga ranger shikhay shikhay Dike dike aagun jwaalas - Aamar moner raag raagini Raanga holo rongin taane. Dokhin haaway kusumboner Buker knaapon thaame naa je. Neel aakashe sonar aaloy Kochi paatar nupur baaje. Ore shirish, ore shirish, Mridu haasir antorale Gandhojaale shunyo ghiris - Tomar gandho aamar kantthe Aamar hriday tene aane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 205(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- ছায়ানট
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- ফাল্গুনী
- প্রকাশিত
- সবুজপত্র
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৭ (ফাল্গুনী)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 25 February 1915(১৩ ফাল্গুন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।