আলোকের এই ঝর্নাধারায ধুইযে দাও
Aloker ei jharnadharay
পূজা
আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও॥
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ-আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত-হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও॥
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান–
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও॥ প্রতিবর্ণীকরণ
Aaloker ei jharnadhaaray dhuiye daao. Aapnake ei lukiye raakha dhular dhaaka dhuiye daao. Je jon aamar maajhe joriye aachhe ghumer jaale Aaj ei sakale dhire dhire taar kapale Ei orun aalor sonar kaatthi chhnuiye daao. Bishwohriday hote dhaawa aaloy paagol probhat haawa, Sei haawate hridoy aamar nuiye daao. Aaj nikhiler aanondodhaaray dhuiye daao, Moner koner sab dinota molinota dhuiye daao. Aamar paran-binay ghumiye aachhe amritogaan - Taar naaiko baani, naaiko chhando, naaiko taan. Taare aanonder ei jaagorani chhnuiye daao. Bishwohriday hote dhaawa aaloy paagol probhat haawa, Sei haawate hriday aamar nuiye daao.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 92(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- Martanda, Kashmir
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 26 October 1915(৯ কার্তিক ১৩২২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?