আমার বিচার তুমি করো
Amar bichar tumi karo
পূজা
আমার বিচার তুমি করো তব আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার বিচারঘরে॥
যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যা আচার,
যদি পাপমনে করি অবিচার কাহারো ’পরে,
আমার বিচার তুমি করো তব আপন করে॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণেক-তরে–
তুমি যে জীবন দিয়েছ আমায় কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে,
আমার বিচার তুমি করো তব আপন করে॥ প্রতিবর্ণীকরণ
Aamaro bicharo tumi karo tabo aapono kare. Dinero karmo aaninu tomaro bicharoghare. Jodi puja kori michha debotar, shire dhori jodi mithya aachar, Jodi paapomone kori abichar kaaharo pare, Aamaro bicharo tumi karo tabo aapono kare. Lobhe jodi kaare diye thaaki dhukho, bhoye hoye thaaki dharmobimukho, Porero piray peye thaaki sukho khaneko-tare - Tumi je jiban diyechho aamay kalonko jodi diye thaaki taay, Aaponi binasho kori aapnay mohero bhore, Aamaro bicharo tumi karo tabo aapono kare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 112(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- কেদারা
- তাল
- তেওরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 26
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1902(১৩০৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?