গান / প্রকৃতি

আমরা নূতন প্রাণের চর

Amra nuton praner char

প্রকৃতি
আমরা    নূতন প্রাণের
চর      হা হা।

      আমরা থাকি পথে
ঘাটে,    নাই আমাদের ঘর
হা হা॥

 নিয়ে পক্ক পাতার পুঁজি
পালাবে শীত, ভাবছ বুঝি গো?

ও-সব  কেড়ে
নেব,   উড়িয়ে দেব  দখিন-হাওয়ার ’পর
হা হা॥

তোমায়    বাঁধব নূতন ফুলের মালায়

      বসন্তের এই
বন্দীশালায়।

জীর্ণ জরার
ছদ্মরূপে   এড়িয়ে যাবে চুপে চুপে?

 তোমারসকল ভূষণ ঢাকা
আছে,    নাই যে অগোচর  হা হা॥

প্রতিবর্ণীকরণ

Aamra  nutan praaner char.
Aamra thaaki pathe ghaate, naai aamader ghar   Ha Ha .
Niye pakko paatar pnuji   paalabe sheet, bhaabchho bujhi go ?
O-sab kere nebo, uriye debo dokhin-haawar par   Ha Ha .
Tomay bnaadhbo nutan phuler maalay
Basonter ei bondishaalay.
Jirno jarar chhadmorupe  eriye jaabe chupe chupe ?
Tomar  sakol bhushan dhaaka aachhe,  naai je agochar go.