আঁধার রজনী পোহালো
Adhar rajani pohalo
পূজা
৩৩০
আঁধার রজনী
পোহালো, জগত পূরিল পুলকে।
বিমল
প্রভাতকিরণে মিলিল
দ্যুলোকে ভূলোকে॥
জগত নয়ন
তুলিয়া হৃদয়দুয়ার
খুলিয়া
হেরিছে
হৃদয়নাথেরে আপন
হৃদয়-আলোকে॥
প্রেমমুখহাসি
তাঁহারি পড়িছে ধরার
আননে–
কুসুম বিকশি
উঠিছে, সমীর বহিছে কাননে।
সুধীরে আঁধার টুটিছে
, দশ দিক ফুটে উঠিছে–
জননীর কোলে যেন
রে জাগিছে বালিকা বালকে॥
জগত যে দিকে
চাহিছে সে দিকে দেখিনু চাহিয়া,
হেরি সে অসীম
মাধুরী হৃদয় উঠিছে গাহিয়া।
নবীন আলোকে ভাতিছে
, নবীন আশায় মাতিছে,
নবীন জীবন
লভিয়া
জয়-জয় উঠে ত্রিলোকে॥ প্রতিবর্ণীকরণ
Aandharo rajoni pohalo, jagoto purilo pulake, Bimalo probhato kirane mililo dyuloke bhuloke. Jagoto nayon tuliya hriday duwar khuliya Herichhe hridayonaathere aapon hriday aaloke. Premomukhohaasi tnaahari porichhe dharar aanone - Kusumo bikoshi utthichhe somir bohichhe kaanone. Sudheere aandhar tutichhe dasho dik phute utthichhe - Janoneer kole jeno re jaagichhe baalika baaloke. Jagot je dike chaahichhe se dike dekhinu chaahiya, Heri se asim maadhuri hriday utthichhe gaahiya. Nobin aaloke bhaatichhe, nobin aashay maatichhe, Nobin jiban lobhiya jayo-jayo utthe triloke.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 330(পূজা)
- উপ-পর্যায়
- আনোন্দো
- রাগ
- খট
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রবিচ্ছায়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1884(১২৯১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।