গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / পূজা
আর কত দূরে আছে সে আনন্দধাম
Ar kato dure achhe
পূজা
৪১৬
আর কত দূরে আছে সে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি॥
রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী–
করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী॥
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে–
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে।
আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে,
স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি॥
প্রতিবর্ণীকরণ
Aaro kato dure aachhe se aanondodhaam.
Aami shraanto, aami andho, aami patho naahi jaani.
Robi jaay astachale aandhare dhaake dharoni -
Karo kripa anathe hey bishwojanojanoni.
Atripto baasona laagi phiriyechhi, pathe pathe -
Britha khela, britha mela, britha bela gelo bohe.
Aaji sondhasomirane laho shaantiniketane,
Snehokaroparoshane chiroshaanti deho aani.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →