আরো চাই যে, আরো চাই গো
Aro chai je aro chai
পূজা
আরো চাই যে, আরো চাই গো–আরো যে চাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই॥ সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই– সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই॥ প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই। দিনরজনীর বাঁশি পূরে যে গান বাজে অসীম সুরে তারে আমার প্রাণের তারে বাজানো চাই। আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই॥
প্রতিবর্ণীকরণ
Aaro chaai je, aaro chaai go - aaro je chaai. Bhaandari je sudha aamay bitare naai. Sakalbelay aaloy bhara ei-je aakash bosundhara Ere aamar jiban-maajhe kurano chaai - Sakol dhan je baaire aamar, bhitare naai. Praaner binay aaro aaghat, aaro je chaai. Gunir parosh peye se je shihare naai. Dinorajonir bnaashi pure je gaan baaje asim sure Taare aamar praaner taare baajano chaai. Aapon gaan je dure taahar, niyore naai.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 384(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- রামকেলি
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 22 March 1914(৮ চৈত্র ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।