অজানা খনির নূতন মণির
Ajana khonir nutan monir
প্রেম
৪০ অজানা খনির নূতন মণির গেঁথেছি হার, ক্লান্তিবিহীনা নবীনা বীণায় বেঁধেছি তার॥ যেমন নূতন বনের দুকূল, যেমন নূতন আমের মুকুল, মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার, তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার॥ যে বাণী আমার কখনো কারেও হয় নি বলা তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা। আজি অকারণ বাতাসে বাতাসে যুগান্তরের সুর ভেসে আসে, মর্মরস্বরে বনের ঘুচিল মনের ভার। যেমনি ভাঙিল বাণীর বন্ধ উচ্ছ্বসি উঠে নূতন ছন্দ, সুরের সাহসে আপনি চকিত বীণার তার॥
প্রতিবর্ণীকরণ
Ajana khonir nutano monir gnethechhi haar, Klaantibiheena nobeena beenay bnedhechhi taar. Jemon nutan boner dukul, jemon nutan aamer mukul, Maagher orune khole swargero nutano dwaar, Temni aamar nobeen raager nabo joubane nabo sohaager Raagini rochiya utthilo naachiya beenar taar. Je baani aamar kakhano kaareo hoy ni bala Taai diye gaane rochibo nutano nrityokala. Aaji akaaron baatase baatase jugaantarer sur bhese aase, Marmarosware boner ghuchilo moner bhaar. Jemni bhaangilo baanir bandho uchchhwosi utthe nutano chhando, Surer saahose aapni chokito beenar taar.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 40(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- পরজ-সোহিনী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- মহুয়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৪
- স্বরলিপি
- শান্তিদেব ঘোষ
শান্তিদেব ঘোষ১৯১০–১৯৯৯শান্তিনিকেতনের আশ্রমিক; রবীন্দ্রনাথের কাছেই গান শেখেন, কবির সঙ্গে শ্রীলঙ্কা, জাভা ও বালি যান। গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা, লেখক ও সংগীতভবনের দীর্ঘকালের শিক্ষক।Photographer unknown, 1980 · Wikimedia Commons, CC BY-SA 3.0 - রচনাকাল
- 11 August 1928(২৭ শ্রাবণ ১৩৩৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।