গান / পূজা

পাত্রখানা যায় যদি যাক (আমার পাত্রখানা যায় যদি যাক)

patrakhana yaya yadi yaka amara patrakhana yaya yadi yaka

পূজা
শেয়ার করুন
পাত্রখানা  যায় যদি যাক ভেঙেচুরে–

       আছে   অঞ্জলি  মোর, প্রসাদ  দিয়ে দাও-না  পূরে॥

               সহজ  সুখের সুধা  তাহার মূল্য  তো নাই,

               ছড়াছড়ি  যায় সে-যে  ওই যেখানে চাই–

               বড়ো-আপন  কাছের জিনিস রইল দূরে।

               হৃদয়  আমার সহজ  সুধায় দাও-না  পূরে॥

       বারে বারে চাইব  না আর মিথ্যা  টানে

       ভাঙন-ধরা  আঁধার-করা  পিছন-পানে।

           বাসা  বাঁধার বাঁধনখানা  যাক-না  টুটে,

           অবাধ  পথের শূন্যে  আমি চলব ছুটে।

               শূন্য-ভরা  তোমার বাঁশির  সুরে সুরে

                হৃদয়  আমার সহজ  সুধায় দাও-না  পূরে॥