অনেক দিনের শূন্যতা মোর
Anek diner shunyota mor
পূজা
২৭২
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে॥
বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী
দিক পরানে আনি–
ডাকো তোমার নিখিল-উৎসবে॥
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
খুলাও রুদ্ধদ্বার–
পূর্ণ করো প্রণতিগৌরবে॥ প্রতিবর্ণীকরণ
Anek diner shunyota mor bhorte hobe Mounabeenar tantro aamar jaagao sudharabe. Basontosomire tomar phul-phutano baani Dik parane aani - Daako tomar nikhilo-utsabe Milanoshatodale Tomar premer arupo murti dekhao bhubantale. Sabar saathe milao aamay, bhulao ahonkar, Khulao ruddhodwaar Purno karo pronotigourabe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 272(পূজা)
- উপ-পর্যায়
- জাগোরোন
- রাগ
- হমীর
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 1
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 16 January 1928(৩ মাঘ ১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।