বারে বারে ফিরে ফিরে তোমার পানে
Bare bare phire
প্রেম ও প্রকৃতি
বারে বারে ফিরে ফিরে তোমার পানে দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে, মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে। রাগরাগিণী উঠে আবর্তিয়া তরঙ্গে নর্তিয়া গহন হতে উচ্ছলিত স্রোতে। ভৈরবী রামকেলি পুরবী কেদারা উচ্ছ্বসি যায় খেলি, ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া গানে গানে॥ তোমায় আমায় ভেসে গানের বেগে যাব নিরুদ্দেশে। তালী-তমালী-বনরাজি-নীলা বেলাভূমিতলে ছন্দের লীলা– যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায় তালে তালে তানে তানে॥
প্রতিবর্ণীকরণ
Baare baare phire phire tomar paane Dibaraatri dheuer moto chitta baahu haane, Mondrodhwoni jege utthe ullol tuphane. Raagraaginee utthe aabortiya taronge nortiya Gahan hote uchchholito srote. Bhoirobee ramkeli purobi kedara uchchhasi jaay kheli, Pheniye otthe jayjayantee baageshree kaanara gaane gaane. Tomaay aamaay bhese Gaaner bege jaabo niruddeshe. Taali-tamali-bonoraji-neela belabhumitale chhander leela - Jaatrapathe paaler haaway haaway Taale taale taane taane.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 92(প্রেম ও প্রকৃতি)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1939(১৩৪৬)
এখনও কোনো অনুবাদ নেই।