ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ
Bhakto korichhe prabhur
পূজা
৩০১
ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ–
ওরে দীন,
তুই জোড়কর করি কর্ তাহা দরশন॥
মিলনের ধারা পড়িতেছে
ঝরি, বহিয়া যেতেছে অমৃতলহরী,
ভূতলে
মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্-বরিষন॥
ওই-যে আলোক
পড়েছে তাঁহার উদার ললাটদেশে,
সেথা হতে
তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে।
চারি দিকে তাঁর
শান্তিসাগর স্থির হয়ে আছে ভরি চরাচর–
ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন॥ প্রতিবর্ণীকরণ
Bhakto korichhe probhur charone jibanosamarpan - Ore deen, tui jorokoro kori kor taaha daroshan. Miloner dhaara poritechhe jhori, bohiya jetechhe amritolahori, Bhutole maathati raakhiya laho re shubhashish-borishan. Oi je aalok porechhe tnaahar udaar lalatodeshe, Setha hote taari ekti roshmi poruk maathay ese. Chaaridike tnaar shaantisaagor sthir hoye aachhe bhori charachar - Khanokaal-tare dnaarao re teere, shaanto karo re mon.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 301(পূজা)
- উপ-পর্যায়
- সধক
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1900(১৩০৭)
এখনও কোনো অনুবাদ নেই।