বল দাও মোরে বল দাও
Bol dao more
পূজা
বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি
সকল হৃদয় লুটায়ে তোমারে করিতে প্রণতি–
সরল সুপথে ভ্রমিতে, সব অপকার ক্ষমিতে,
সকল গর্ব দমিতে খর্ব করিতে কুমতি॥
হৃদয়ে তোমারে বুঝিতে, জীবনে তোমারে পূজিতে,
তোমার মাঝারে খুঁজিতে চিত্তের চিরবসতি
তব কাজ শিরে বহিতে, সংসারতাপ সহিতে,
ভবকোলাহলে রহিতে, নীরবে করিতে ভকতি॥
তোমার বিশ্বছবিতে তব প্রেমরূপ লভিতে,
গ্রহ-তারা-শশী-রবিতে হেরিতে তোমার আরতি।
বচনমনের অতীতে ডুবিতে তোমার জ্যোতিতে,
সুখে দুখে লাভে ক্ষতিতে শুনিতে তোমার ভারতী॥ প্রতিবর্ণীকরণ
Bol daao more bol daao, praane daao mor shakoti Sakal hriday lutaye tomaare korite pronoti. Saral supathe bhromite, sab apokaar khomite, Sakal garbo domite kharbo korite kumati. Hridaye tomare bujhite, jibane tomare pujite, Tomar maajhare khnujite chityer chirobasoti. Tabo kaaj shire bohite, sangsartaap sohite, Bhabokolahole rohite, nirabe korite bhakoti. Tomar bishwochhobite tabo premorup lobhite, Groho-taara-shoshi-robite herite tomar aaroti. Bachanomoner otite dubite tomar jyotite, Sukhe dukhe laabhe khotite shunite tomar bhaaroti.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 110(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- ভৈরবি
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 27
- স্বরলিপি
- কন্গলিচরন সেন / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1901(১৩০৮)
এখনও কোনো অনুবাদ নেই।