বর্ষ ওই গেল চলে
Barso oi gelo chole
পূজা ও প্রার্থনা
বর্ষ ওই গেল চলে। কত দোষ করেছি যে, ক্ষমা করো– লহো কোলে॥ শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে– চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব'লে॥ অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে– অনিমেষ আঁখি তব মুখপানে চেয়ে আছে। স্মরিয়ে তোমার স্নেহ পুলকে পূরিছে দেহ– প্রভু গো, তোমারে কভু আর না রহিব ভুলে॥
প্রতিবর্ণীকরণ
Borsho oi gelo chole. Kato dosh korechhi je, khama karo - laho kole. Shudhu aapnare loye samayo giyechhe boye - Chaaini tomar paane, daaki naai pita bole. Asimo tomaro daya, tumi sada aachho kaachhe - Animesho aankhi tabo mukhopaane cheye aachhe. Shmoriye tomaro sneho pulake purichhe deho - Probhu go, tomare kobhu aar na rohibo bhule.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 11(পূজা ও প্রার্থনা)
- রাগ
- পূরবী
- তাল
- আড়াঠেকা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- রবিচ্ছায়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৭
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1882(১২৮৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।