দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে
Debota jene dure
পূজা
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
আপন জেনে আদর করি নে।
পিতা ব’লে প্রণাম করি পায়ে,
বন্ধু ব’লে দু হাত ধরি নে॥
আপনি তুমি অতি সহজ প্রেমে
আমার হয়ে যেথায় এলে নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধ’রে সঙ্গী ব'লে তোমায় বরি নে॥
ভাই তুমি যে ভাইয়ের মাঝে, প্রভু ,
তাদের পানে তাকাই না যে তবু–
ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে॥
ছুটে এসে সবার সুখে দুখে
দাঁড়াই নে তো তোমারি সম্মুখে,
সঁপিঁয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে॥ প্রতিবর্ণীকরণ
Debotaa jene dure roi dnaaraye, Aapon jene aador kori ne. Pita bole pronaam kori paaye, Bondhu bole du-haat dhori ne. Aaponi tumi oti sahaj preme Aamar hoye jethay ele neme Sethay sukhe buker modhye dhore songi bole tomay bori ne. Bhaai tumi je bhaayer maajhe, probhu, Taader paane taakai naa je tobu. Bhaaiyer saathe bhaag kore mor dhan tomaar mutha keno bhari ne. Chhute ese sabar sukhe dukhe Dnaarai ne to tomari samukhe, Snopiye praan klaantibiheen kaaje praansaagore jhnaapiye pori ne.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 156(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 19 June 1910(৫ আষাঢ় ১৩১৭)
ইংরেজি
I know thee as my God and stand apart--- I do not know thee as my own and come closer. I know thee as my father and bow before thy feet---I do not grasp thy hand as my friend's. I stand not where thou comest down and ownest thyself as mine, there to clasp thee to my heart and take thee as my comrade. Thou art the Brother amongst my brothers, but I heed them not, I divide not my earnings with them, thus sharing my all with thee. In pleasure and in pain I stand not by the side of men, and thus stand by thee. I shrink to give up my life, and thus do not plunge into the great waters of life.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস