দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া
Duiti hridoye ekti asan
আনুষ্ঠানিক
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ। কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥ প্রাণেশ, তোমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত, যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥ সংসারপথ দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ তরুণ, আজিকে তোমার প্রসাদ-অরুণ করুক প্রকাশ নব প্রভাত॥ তব মঙ্গল, তব মহত্ত্ব, তোমারি মাধুরী, তোমারি সত্য– দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥
প্রতিবর্ণীকরণ
Duiti hridaye ekti aason paatiya boso hey hridayonaath. Kolyankare mangalodore bnaadhiya raakho hey dnohar haat. Praanesh, tomar prem anonto jaagak hridaye chirobasonto, Jugal praaner modhuro milane karo hey korunonayonopaat. Sangsarpath dirgho daarun, baahiribe duti paantha torun, Aajike tomar prosad-orun koruk prokash nabo probhat. Tabo mangalo, tabo mahatwo, tomari maadhuri, tomari sotyo - Dnohar chitte rahuk nityo nabo nabo rupe dibaso-raat.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- আনুষ্ঠানিক · 1(আনুষ্ঠানিক)
- উপ-পর্যায়
- পোরিনোয
- রাগ
- সাহানা
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- কল্পনা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৫
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1898(১৩০৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।