দুজনে এক হয়ে যাও
Dujone ek hoye jao
আনুষ্ঠানিক সঙ্গীত
৭
দুজনে
এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে–
দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে।
তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে–
যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে।
সমুখে সংসারপথ, বিঘ্নবাধা কোরো না ভয়–
দুজনে যাও চলে যাও– গান করে যাও তাঁহারি জয়।
ভকতি লও পাথেয়, শকতি হোক অজেয়–
অভয়ের আশিসবাণী আসুক তাঁরি প্রসাদ-বায়ে॥ প্রতিবর্ণীকরণ
Dujone ek hoye jaao, matha raakho eker paaye - Dujoner hriday aaji miluk tnaari milano-chhaaye. Tnaahari premer bege duti praan utthuk jege - Ja kichhu shirno molin tutuk tnaari charono-ghaaye. Sumukhe sangsarpath, bighnobaadha koro na bhoy - Dujone jaao chole jaao gaan kore jaao tnaahari joy. Bhakoti lawo patheyo, shakoti hok ajeyo - Abhayer aashisbaani aasuk tnaari prosad-baaye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- আনুষ্ঠানিক সঙ্গীত · 7(আনুষ্ঠানিক সঙ্গীত)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1914(১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?