গান / পূজা ও প্রার্থনা

দুয়ারে বসে আছি, প্রভু

Duare bose achhi

পূজা ও প্রার্থনা
দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা– নয়নে বহে অশ্রুবারি।

সংসারে কী আছে হে, হৃদয় না পূরে–

প্রাণের বাসনা প্রাণে লয়ে  ফিরেছি হেথা দ্বারে দ্বারে।

সকল ফেলি আমি এসেছি এখানে,  বিমুখ হোয়ো না দীনহীনে–

যা করো হে রব প'ড়ে॥

প্রতিবর্ণীকরণ

Duware bose aachhi, probhu saara bela -   nayone bohe oshrubaari.
Sangsare ki aachhe hey, hriday na pure -
Praaner basana praane loye phirechhi hetha dwaare dwaare.
Sakol pheli aami esechhi ekhane, bimukh hoyo na dinohine -
Ja karo hey rabo pore.