এক ফাগুনের গান সে আমার
Ek phaguner gan
প্রকৃতি
এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে
কূলে
কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে
ফুলে॥
শুধায় তারে বকুল-হেনা, ‘কেউ আছে কি তোমার চেনা।’
সে বলে, ‘হায়, আছে কি নাই
না বুঝে তাই বেড়াই ভুলে
নতুন কালের ফুলে ফুলে।’
এক ফাগুনের মনের কথা আর ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায়, ‘মোর ভাষা আজ কেই
বা জানে।’
আকাশ বলে, ‘কে জানে সে কোন্ ভাষা যে বেড়ায় ভেসে।’
‘হয়তো
জানি’ ‘হয়তো জানি’
বাতাস বলে দুলে দুলে
নতুন কালের ফুলে ফুলে॥ প্রতিবর্ণীকরণ
Ek phaguner gaan se aamar aar phaguner kule kule Kaar khnoje aaj path haaralo nuton kaaler phule phule. Shudhay taare bokul hena, 'Keu aachhe ki tomaar chena.' Se bole, 'Haay aachhe ki naai Naa bujhe taai berai bhule Notun kaaler phule phule.' Ek phaguner moner kotha aar phaguner kaane kaane Gunjoriya knede shudhay, 'Mor bhaasa aar kei ba jaane.' Aakash bole, 'Ke jaane se kon bhaasa je beray bhese.' 'Hoyto jaani' 'Hoyto jaani' Baatas bale dule dule Notun kaaler phule phule.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 266(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- তেযোর
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- প্রকাশিত
- ভরতি
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 15 (Nabageetika 2)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 28 March 1922(১৪ চৈত্র ১৩২৮)
এখনও কোনো অনুবাদ নেই।