এখনো ঘোর ভাঙে না তোর যে
Ekhono ghor bhange na
পূজা
২৬৮
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি–
কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি?
ওরে অলস, জানিস নে তুই তা কি?
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো॥
কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে
ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস্ নে তারে ফাঁকি॥
প্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে,
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি–
পিপাসাতে দিক চারি দিক ঢাকি।
মনের মাঝে চাহি দেখ্ রে আনন্দ কি নাহি।
পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি–
মধুর সুরে বাজবে তোরে ডাকি॥ প্রতিবর্ণীকরণ
Ekhono ghor bhaange na tor je, mele na tor aankhi, Knaatar bone phul phutechhe re jaanis ne tui ta ki ? Ore alas, jaanis ne tui ta ki ? Jaago ebar jaago, bela kaatas na go. Kotthin pather sheshe kothao agamo bijono deshe O sei bondhu aamar ekla aachhe go, dis ne taare phnaaki. Prokhar robir taape naahoy shushka gagon knaape, Naahoy dagdho balu tapto aanchale dik chaari dik dhaaki - Pipasate dik chaari dik dhaaki. Moner maajhe chaahi dekh re aanondo ki naahi. Pathe paaye paaye dukher bnaashori baajbe tore daaki - Modhur sure baajbe tore daaki.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 268(পূজা)
- উপ-পর্যায়
- জাগোরোন
- রাগ
- পিলু
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 39
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 10 April 1912(২৭ চৈত্র ১৩১৮)
ইংরেজি
Languor is upon your heart and the slumber is still on your eyes. Has not the word come to you that the flower is reigning in splendour among thorns? Wake, oh awaken! let not the time pass in vain! At the end of the stony path, in the country of virgin solitude, my friend is sitting all alone. Deceive him not. Wake, oh awaken! What if the sky pants and trembles with the heat of the midday sun---what if the burning sand spreads its mantle of thirst--- Is there no joy in the deep of your heart? At every footfall of yours, will not the harp of the road break out in sweet music of pain?
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস