গেল গেল নিয়ে গেল
Gelo gelo niye gelo
প্রেম ও প্রকৃতি
গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রাতে। ‘যাব না’ ‘যাব না’ করি ভাসায়ে দিলাম তরী– উপায় না দেখি আর এ তরঙ্গ হতে॥ দাঁড়াতে পাই নে স্থান, ফিরিতে না পারে প্রাণ– বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে॥ জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু– অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু। এত দূর ভেসে এসে ভ্রম যে বুঝেছি শেষে– এখন ফিরিতে কেন হয় গো বাসনা। আগেভাগে, অভাগিনী, কেন ভাবিলি না। এখন যে দিকে চাই, কূলের উদ্দেশ নাই– সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর। স্রোতপ্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে, শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর॥
প্রতিবর্ণীকরণ
Gelo gelo niye gelo e pranoyshrote 'Jaabo na' 'Jaabo na' kori bhaasaye dilam tori – Upaay na dekhi aar e tarongo hote. Dnaarate paai ne sthaan, phrite na paare praan – Baayubege choliyachhi saagorer pathe. Jaaninu na, shuninu na, kichhu na bhaabinu – Andho hoye ekebare tahe jhnaap dinu. Eto dur bhese ese bhrom je bujhechhi sheshe – Ekhon phrite keno hoy go baasona. Aagebhaage, abhaagini, keno bhaabili na. Ekhon je dike chaai kuler uddesh naai – Sammukhe aasichhe raatri, aandhar korichhe ghor. Srotoprotikule jete bal je naai e chite, Shraanto klaanto abosanno hoyechhe hriday mor.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 17(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- বহার
- তাল
- ঝপ্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 35
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1885(১২৯২)
এখনও কোনো অনুবাদ নেই।