গভীর রাতে ভক্তিভরে
Gobhir rate bhoktibhore
পূজা ও প্রার্থনা
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।
সপ্ত
ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে।
ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি–
একলা ঘরের দুয়ার-’পরে কে জাগে আজ, কে জাগে।
ভরেছ কি ফুলের সাজি। পেতেছ কি আসন আজি।
সাজিয়ে অর্ঘ্য পূজার তরে কে জাগে আজ, কে জাগে।
আজ যদি রোস্ ঘুমে মগন চলে যাবে শুভলগন,
লক্ষ্মী এসে যাবেন স’রে– কে জাগে আজ কে জাগে॥ প্রতিবর্ণীকরণ
Gobhir raate bhoktibhore ke jaage aaj, ke jaage. Sapto bhuban aalo kore lokkhi aasen, ke jaage. Sholo kalayay purno shoshi, nishar aandhar gechhe khosi – Ekla gharer duwar-pore ke jaage aaj, ke jaage. Bhorechho ki phuler saaji. Petechho ki aasan aaji. Saajiye arghyo pujar tare ke jaage aaj, ke jaage . Aaj jodi ros ghume magon chole jabe shubolagon, Lokkhi ese jaben sore – ke jaage aaj, ke jaage.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 71(পূজা ও প্রার্থনা)
- রাগ
- কনর
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1905(১৩১২)
এখনও কোনো অনুবাদ নেই।