গান / পূজা ও প্রার্থনা

হৃদয়-আবরণ খুলে গেল

Hridoy abaran khule gelo

পূজা ও প্রার্থনা
হৃদয়-আবরণ
খুলে গেল  তোমার পদপরশে হরষে ওহে দয়াময়।

     অন্তরে বাহিরে হেরিনু
তোমারে

       লোকে লোকে,
দিকে দিকে, আঁধারে আলোকে, সুখে দুখে–

         হেরিনু
হে ঘরে পরে, জগতময়, চিত্তময়॥

প্রতিবর্ণীকরণ

Hridoy aaboron khule gelo tomar padoparoshe ohey dayamoy.
Antare baarihe herinu tomare
Loke loke, dike dike, aandhare aaloke, sukhe dukhe –
Herinu hey ghare pare, jagotomoy chittomoy.