গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / পূজা
হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে
Hridoyoshoshi hridigagone
পূজা
৫২৩
হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে,
নিখিল সুন্দর ভুবনে একি এ মহামধুরিমা॥
ডুবিল কোথা
দুখ সুখ রে অপার শান্তির সাগরে,
বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা॥
গভীর
সঙ্গীত দ্যুলোকে ধ্বনিছে গম্ভীর পুলকে,
গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা।
চিত্তমাঝে
কোন্ যন্ত্রে কী গান মধুময়
মন্ত্রে
বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা॥ প্রতিবর্ণীকরণ
Hridayoshoshi hridigagone udilo mangalogagone,
Nikhilo sundaro bhubane eki e mahamodhurima.
Dubilo kotha dukho sukh re apaar shaantir saagore,
Baahire antore jaage re sudhui sudhapurnima.
Gobhir songit dyuloke dhwonichhe gombhiro puloke,
Gagon-angon-aaloke udaar dipdiptima.
Chittomaajhe kon jantre ki gaan modhumoy montre
Baaje re aporup tantre, premer kotha porisima.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →