যাদের চাহিয়া তোমারে ভুলেছি
Jader chahia tomare
পূজা
৪০৩
যাদের
চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে ;
তারা আসে, তারা চলে
যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে॥
দু দিনের হাসি দু
দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে ;
কে রহে তখন মুছাতে
নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?।
যাহা পাই তাই ঘরে
নিয়ে যাই আপনার মন ভুলাতে–
শেষে দেখি হায় ভেঙে
সব যায়, ধুলা হয়ে যাবে ধুলাতে।
সুখের আশায় মরি
পিপাসায় ডুবে মরি দুখপাথারে–
রবি শশী তারা কোথা হয়
হারা, দেখিতে না পাই তোমারে॥ প্রতিবর্ণীকরণ
Jaader chaahiya tomare bhulechhi taaraa to chaahe na aamare; Taara aase, taara chole jaay dure, phele jaay moru-maajhare. Du diner haasi du dine phuraay, deep nibhe jaay aandhare; Ke rohe takhon muchhaate nayon, deke deke mori kaahare? Jaaha paai taai ghare niye jaai aaponar mon bhulate - Sheshe dekhi haay bhenge sab jaay, dula hoye jaay dhulate. Sukher aashay mori pipasay dube mori dukhopaathare - Robi shoshi taara kotha hoy haara, dekhite na paai tomare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 403(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 4
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1885(১২৯২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?