যদি এ আমার হৃদয়দুয়ার
Jodi e amar hridoyoduar
পূজা
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু
দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু॥
যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে
দয়া ক'রে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু॥
যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে
বজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনো দিন তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে,
চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেয়ো না প্রভু॥ প্রতিবর্ণীকরণ
Jodi e aamar hridoyduar bandho rahe go kobhu Dwaar bhenge tumi eso mor praane, phiriya jeyona probhu. Jodi kono din e binar taare tabo priyonaam naahi jhonkare Daya kore tobu rohiyo dnaaraye, phiriya jeyona probhu. Jodi kono din tomar aahwane supti aamar chetona na maane Bajrobedone jaagayo aamare, phiriya jeyona probhu. Jodi kono din tomar aasone aar-kaahareo bosai jatone, Chirodiboser hey raaja aamar, phiriya jeyona probhu.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 102(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- কাফি
- তাল
- ঝাঁপতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 27
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1901(১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?