জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়
Joy he joy jotirmoy
নাট্যগীতি
জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়–
মোহকলুষঘন কর’ ক্ষয়, কর’ ক্ষয়॥
অগ্নিপরশ তব কর’ কর’ দান,
কর’
নির্মল মম তনুমন প্রাণ–
বন্ধনশৃঙ্খল নাহি সয়, নাহি সয়॥
গূঢ় বিঘ্ন যত কর’ উৎপাটিত।
অমৃতদ্বার তব কর’ উদ্ঘাটিত।
যাচি যাত্রিদল, হে কর্ণধার,
সুপ্তিসাগর কর’ কর’ পার–
স্বপ্নের সঞ্চয় হোক লয়, হোক লয়
॥ প্রতিবর্ণীকরণ
Joy joy joy hey joy jotirmoy - Mohokolushoghano karo khoy, karo khoy. Ogniparosh tabo karo karo daan, Karo nirmalo mamo tonumon praan - Bandhanoshrinkhalo naahi soy, naahi soy. Ghurho bighno jato karo utpaatito. Amrito dwaar tabo karo udghatito. Jaachi jaatridal, hey karnodhaar, Suptisaagor karo karo paar - Swapner sanchoy hok loy, hok loy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- নাট্যগীতি · 110(নাট্যগীতি)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1928(১৩৩৫)
এখনও কোনো অনুবাদ নেই।