গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / বিচিত্র
কমলবনের মধুপরাজি
Kamalboner modhuparaji
বিচিত্র
কমলবনের
মধুপরাজি, এসো হে কমলভবনে।
কী সুধাগন্ধ এসেছে
আজি নববসন্তপবনে॥
অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে॥
গ্রহে তারকায় কিরণে
কিরণে বাজিয়া উঠিছে রাগিণী,
গীতগুঞ্জন কূজনকাকলি
আকুলি উঠিছে শ্রবণে।
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ–
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে॥ প্রতিবর্ণীকরণ
Kamoloboner modhuporaaji eso, hey kamolobhabone.
Ki sudhagandho esechhe aaji nabobasontopabone.
Amolo charon gheriya puloke shato shatodol phutilo,
Baarota taahari dyuloke bhuloke chhutilo bhubone bhubone.
Grohe taarokay kirone kirone baajiya utthichhe raagini
Geetogunjan kujanokaakoli aakuli utthichhe shrobone.
Saagor gahichhe kallologaatha baayu baajayichhe shankho -
Saamgaan utthe bonopallobe, mongalogito jibane.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →