কেন বাণী তব নাহি শুনি নাথ হে
Keno bani tabo nahi
পূজা
৩৯৬ কেন বাণী তব নাহি শুনি নাথ হে? অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিনরাত হে॥ স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা– চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা, আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে॥ পরশে তব জীবন নব সহসা যদি জাগিল কেন জীবন বিফল কর– মরণশরঘাত হে॥ অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো, হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে॥
প্রতিবর্ণীকরণ
Keno baani tabo naahi shuni naatho he? Andhojane nayono diye andhokare phelile, birahe tabo kaate dinoraato hey. Swaponsamo milabe jodi keno go dile chetona - Chokite shudhu dekha diye chiromaromobedona, Aapona paane chaahi shudhu nayonojalopaat hey. Paroshe tabo jibon nabo sahosa jodi jaagilo Keno jibon biphalo karo - maronosharoghaato hey. Ahankaaro churno karo, preme mon purno karo, Hridayo mono harono kori raakho tabo saatho hey.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 396(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- ভৈরবী
- তাল
- ঝাঁপতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গানের বহি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1887(১২৯৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।