লুকিয়ে আস আঁধার রাতে
Lukiye aso adhar rate
পূজা
লুকিয়ে আস আঁধার রাতে, তুমি আমার বন্ধু! লও যে টেনে কঠিন হাতে, তুমি আমার আনন্দ॥ দুঃখরথের তুমিই রথী, তুমিই আমার বন্ধু। তুমি সঙ্কট তুমিই ক্ষতি, তুমি আমার আনন্দ॥ শত্রু আমারে করো গো জয়, তুমিই আমার বন্ধু। রুদ্র তুমি হে ভয়ের ভয়, তুমি আমার আনন্দ॥ বজ্র এসো হে বক্ষ চিরে, তুমিই আমার বন্ধু। মৃত্যু লও হে বাঁধন ছিঁড়ে, তুমি আমার আনন্দ॥
প্রতিবর্ণীকরণ
Lukiye aaso aandhar raate, Tumii aamar bondhu, Lawo je tene kotthin haate, Tumi aamar aanondo. Dukhhorather tumii rathi, Tumii aamar bondhu. Tumi sankat tumii khoti, Tumi aamar aanondo. Shotru aamare karo go joy, Tumii aamar bondhu. Rudro tumi hey bhayer bhay, Tumi aamar aanondo. Bajro eso hey bokkho chire, Tumii aamar bondhu. Mrityu lawo hey bnadhon chhnire, Tumi aamar aanondo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 90(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- পিলু
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতিমাল্য
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪২ (অরূপরতন)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 29 November 1913(১৪ অগ্রহায়ণ ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।