মোর মরণে তোমার হবে জয়
Mor marone tomar hobe joy
পূজা
২০৭
মোর মরণে তোমার হবে জয়।
মোর জীবনে তোমার পরিচয়॥
মোর দুঃখ যে রাঙা শতদল
আজি ঘিরিল তোমার পদতল,
মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয়॥
মোর ত্যাগে যে তোমার হবে জয়।
মোর প্রেমে যে তোমার পরিচয়।
মোর ধৈর্য তোমার রাজপথ
সে যে লঙ্ঘিবে বনপর্বত,
মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয়॥ প্রতিবর্ণীকরণ
Mor marone tomar habe joy. Mor jibane tomar porichay. Mor dukkho je raanga shatodal Aaji ghirilo tomar padotal, Mor aanondo se je monihaar mukute tomar bnaadha roy. Mor tyage je tomar habe joy. Mor preme je tomar porichay. Mor dhoirjo tomar raajpath Se je longhibe bonoparbat, Mor birjo tomar jayorath tomari pataka shire boy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 207(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- প্রকাশিত
- প্রোবসি
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- 43
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 7 September 1914(২২ ভাদ্র ১৩২১)
এখনও কোনো অনুবাদ নেই।