গান / প্রেম

না, না গো না, কোরো না ভাবনা

প্রেম
না, না গো না,

কোরো না ভাবনা –

যদি বা নিশি যায়   যাব না যাব না॥

যখনি চলে যাই   আসিব ব'লে যাই,

আলোছায়ার পথে   করি আনাগোনা॥

দোলাতে দোলে মন   মিলনে বিরহে।

বারে বারেই জানি   তুমি তো চির হে।

ক্ষণিক আড়ালে   বারেক দাঁড়ালে

মরি ভয়ে ভয়ে   পাব কি পাব না॥