ও আমার দেশের মাটি
O amar desher mati
স্বদেশ
ও আমার
দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
তোমাতে
বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের
আঁচল পাতা॥
তুমি
মিশেছ মোর দেহের সনে,
তুমি
মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে
গাঁথা॥
ওগো মা, তোমার কোলে
জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ’পরে খেলা আমার দুঃখে
সুখে।
তুমি
অন্ন মুখে তুলে দিলে,
তুমি
শীতল জলে জুড়াইলে,
তুমি যে
সকল-সহা সকল-বহা মাতার মাতা॥
ও মা,
অনেক তোমার খেয়েছি গো, অনেক
নিয়েছি মা–
তবু
জানি নে-যে কী বা তোমায় দিয়েছি
মা!
আমার
জনম গেল বৃথা কাজে,
আমি
কাটানু দিন ঘরের মাঝে–
তুমি
বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥ প্রতিবর্ণীকরণ
O aamar desher maati, tomar pare thekai maatha. Tomate bishwomoyeer, tomate bishwomaayer aanchol paata. Tumi mishechho mor deher sane, Tumi milechho mor praane mone, Tomar oi shyamolbaron komal murti marme gnaatha. Ogo ma tomar kole janom aamar maron tomar buke. Tomar pare khela aamar dukkhe sukhe. Tumi anno mukhe tule dile, Tumi shital jale juraile, Tumi je sakol-saha sakol-baha maatar maata. O ma, anek tomar kheyechhi go anek niyechhi ma - Tabu jaani ne je ki ba tomay diyechhi ma ! Aamar janom gelo britha kaaje, Aami kaatanu din gharer maajhe - Tumi britha aamay shokti dile shoktidaata.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- স্বদেশ · 2(স্বদেশ)
- রাগ
- Pilu-Baul
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- বন্গদর্শন
- স্বরবিতান খণ্ড
- 46
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি
- রচনাকাল
- 1905(১৩১২)
ইংরেজি
O my native soil, I bow my head to you in deep obeisance. In you rests the universe, on you is spread the love of the universal mother. You have become blended in my body, You have united with my heart and soul, That verdant, tender form of yours is imprinted forever in my heart of hearts. O Mother, my birth is on your lap, on your breast my death. On you, all my play of sorrow and happiness. You have put succour in my mouth, You have comforted me with cool waters, You have always been the all enduring, all suffering mother's Mother. O Mother, much have I eaten out of your hands, I have taken gifts galore— Yet what have I given you in return I know not! My life has gone by in futile pursuits, I have spent my days hemmed in within my room— For naught have you given me vigour, O Almighty.
অনুবাদক সত্যজয মন্দল উৎস