গান / বিচিত্র

ওই ঝঞ্ঝার ঝঙ্কারে (ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে)

oi jha njhara jhakare oi sagarera dheuye dheuye

বিচিত্র
শেয়ার করুন
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী, বাজল ভেরী।

কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥

তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো–

তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥

মরণ তোমার পায়ের তরী, কাঁদন তোমার পালের হাওয়া–

তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া।

ভাঙল যাহা পড়ল ধুলায়  যাক্-না চুলায় গো–

   ভরল যা তাই দেখ্-না, রে ভাই, বাতাস ঘেরি, আকাশ
ঘেরি॥