পাত্রখানা যায যদি যাক ভেঙেচুরে—
Patrakhana jay jodi jak
পূজা
পাত্রখানা যায যদি যাক ভেঙেচুরে— আছে অঞ্জলি মোর, প্রসাদ দিযে দাও-না পুরে ॥ সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই, ছডাছডি যায সে-যে ওই যেখানে চাই— বডো-আপন কাছের জিনিস রইল দূরে । হৃদয আমার সহজ সুধায দাও-না পুরে ॥ বারে বারে চাইব না আর মিথ্যা টানে ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে । বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে, অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে । শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে হৃদয আমার সহজ সুধায দাও-না পুরে ॥
প্রতিবর্ণীকরণ
Paatrokhana jaay jodi jaak bhengechure Aachhe anjali mor, prosad diye daao-na pure. Sahoj sukher sudha taahaar mullo to naai, Chhaarachhaari jaay se-je oi jekhaane chaai - Baro-aapon kaachher jinis roilo dure. Hridoy aamar sahoj sudhay daao naa pure. Baare baare chaaibo naa aar mithya taane Bhaangon-dhara aandhar-kara pichhon paane. Baasa bnaadhar bnaadhonkhaana jaak naa tute, Abaadh pather shunye aami cholbo chhute. Shunyo-bhara tomar bnaashir sure sure Hriday aamar sahoj sudhay daao naa pure.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 96(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?