পুরাতনকে বিদায় দিলে না যে
Puratanke biday dile na
প্রকৃতি
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা। শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা॥ মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়, বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা॥ তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া ওগো নবীন রাজা। তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়– তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা॥
প্রতিবর্ণীকরণ
Puratanke biday dile na je ogo nobin raaja. Shudhu bnaashi tomaar baajale taar paraan maajhe ogo nobin raaja. Montro je taar laaglo praane mohano gaane haay, Bikoshiya utthlo hiya nobin saaje ogo nobin raaja. Tomaar ronge dile tumi rongiya o taar aangiya ogo nobin raaja. Tomaar maala dile gale khelaar chhale haay - Tomaar sure sure taahar bina baaje ogo nobin raaja.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 257(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।