গান / নাট্যগীতি

রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা

Raj adhiraj tabo bhale

নাট্যগীতি
রাজ-অধিরাজ, তব ভালে জযমালা—
ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা ॥
ক্ষীণজনভযতরণ তব অভয বাণী, দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,
তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা ॥
গুণীরসিকসেবিত উদার তব দ্বারে মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—
গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা ॥

প্রতিবর্ণীকরণ

Raaj-odhiraaj, tabo bhaale joyomaala -
Tripurpurolokkhi bohe tabo baronodala.
Khinojonobhayotarano tabo abhay baani,   deenojanodukhaharononipuno, tabo paani,
Toruno tabo mukhochandro korunoraso dhaala.
Guniroshikosebito udaar tabo dwaare,   mangol birajito bichitro upaachare
Guno-oruno-kirane tabo sabo bhuban aala.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান